০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ওয়ারী বিভাগের ৮০ জন, তেজগাঁও বিভাগের ৭৬ জন, মতিঝিল বিভাগের ৫৭ জন, লালবাগ বিভাগের ৪৭ জন, গুলশান বিভাগের ৪৫ জন, উত্তরা বিভাগের ৪১ জন, রমনা বিভাগের ২১ জন রয়েছে। এ ছাড়াও গোয়েন্দা বিভাগ কর্তৃক অভিযানে ৩ জন ও এসআরইউ কর্তৃক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনব্যাপী এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন ছাড়াও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে