০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আকবরিয়ার মিষ্টি মেলায় নতুন সংযোজন লাইভ বেকারী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া লিমিটেডের মিষ্টি মেলায় নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘লাইভ বেকারী’। বুধবার বিকেল ৫টায় বগুড়া মহানগরীর ইয়াকুবিয়া মোড়ে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এম এ রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক এম এ মাহমুদ জুয়েল, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইশতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছানাউল হক ছানা, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ জেমস। আকবরিয়া লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রাজীব আহমেদ সিজার, ইকবাল নূর শুভ ও পরিচালক আদনানুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন আকবরিয়া গ্র্যান্ড হোটেলের অপারেশন ইনচার্জ বিশাল চাকী, স্টোর ইনচার্জ সাদ্দাম হোসেন, প্রোডাকশন হেড সাগর পারভেজ, বেকারি শোরুমের এজিএম মিথুন, লাইভ বেকারীর ইনচার্জ আব্দুল বারেক, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আব্দুল মালেক এবং বেকারি শোরুম ম্যানেজার রিপন আহমেদসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ রশিদ বলেন, আকবরিয়া লিমিটেড সবসময় ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। লাইভ বেকারি সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন। ক্রেতাদের জন্য মানসম্মত, সুস্বাদু ও বৈচিত্র্যময় বেকারি পণ্য নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পণ্যের গুণগত মান, পরিচ্ছন্নতা ও উন্নত সেবার মাধ্যমে লাইভ বেকারী ক্রেতাদের আস্থা অর্জন করবে বলে আমরা আশাবাদী। বগুড়ার মানুষ যেন সাশ্রয়ী মূল্যে ভালো মানের বেকারি পণ্য উপভোগ করতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত নারী ক্রেতা মনি বলেন, আকবরিয়ার সুনাম ও পণ্যের মান সম্পর্কে তাঁরা আগে থেকেই অবগত। নতুন করে লাইভ বেকারির যাত্রা শুরু হওয়ায় তাঁরা আনন্দিত। এখানে বেকারি পণ্যের বৈচিত্র্য, স্বাদ ও মান বজায় থাকবে বলে আশা করছেন। একই ছাদের নিচে ভালো মানের বিভিন্ন ধরনের বেকারি পণ্য পাওয়া গেলে ক্রেতাদের জন্য তা অনেক সুবিধাজনক হবে।

অপর ক্রেতা সিয়াম বলেন, লাইভ বেকারির উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়ার ক্রেতারা নতুন একটি বেকারি শোরুম পেলেন। সুন্দর পরিবেশ, মানসম্মত পণ্য ও উন্নত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। বিশেষ করে পরিবারের সবার পছন্দের বিভিন্ন ধরনের বেকারি পণ্য এখানে পাওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, ক্রেতাদের চাহিদা, পণ্যের গুণগত মান ও উন্নত সেবাকে প্রাধান্য দিয়ে লাইভ বেকারি পরিচালিত হবে। আধুনিক ব্যবস্থাপনায় বেকারি পণ্য তৈরি ও বিক্রির এ উদ্যোগ বগুড়ার খাদ্যপণ্যের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন তাঁরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৬:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৭ বার পড়া হয়েছে