০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় হেরোইন ও কাঁচামাল জব্দ

প্রতিনিধির নাম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষিরা জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পৃথক দুটি অভিযানে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও হেরোইন তৈরির রাসায়নিক কাঁচামাল জব্দ করা হয়েছে।

শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেবহাটা উপজেলার কুলিয়া রোডের ঋষিপাড়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য এ মাদকদ্রব্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সেগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত করা হয়।

এর আগে গত ৩ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির একটি টহল দল দেবহাটা উপজেলার সীমান্ত এলাকার শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় তারা সেখান থেকে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ভারতীয় ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২শ’ মিলিলিটারের পাঁচটি বোতল জব্দ করে। এসব কাঁচামালের আনুমানিক বাজার মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া একই উপজেলার একই বিওপির অভিযানে গত ৫ নভেম্বর কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।

জব্দকৃত হেরোইন তৈরির কাঁচামাল ও হেরোইনের সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, জব্দৃকত ভারতীয় মালামাল খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানোর পর জব্দ করা পদার্থগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত করা হয়। তিনি আরো জানান, বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে