০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ৩১ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কিসহ আটক ১

প্রতিনিধির নাম

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার ও একজনকে আটক করা হয়।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকের একটি বড় চালান মেঘনা নদীপথে ভোলায় প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা গাঁজা, হুইস্কি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে