১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী
যমুনা নিউজ বিডি: টেকনাফে যৌথ অভিযানকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত ওই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
পাশাপাশি মো. তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ ছাড়া তার স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।
ট্যাগস :


























