১০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬৫ জনকে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডা. জুবাইদা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট—এই চার থানার ১৬৫ জন দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং মা ও শিশুর জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, ২ জন মেধাবী শিক্ষার্থী, ১৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে