পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়
যমুনা নিউজ বিডি: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা।
রোববার সকালে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযান ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবি এ অভিযান চালায়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরির স্টিলের বডি, বৈদ্যুতিক তার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব সংগ্রহ করেছে বলে জানিয়েছে বিজিবি।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান ও উদ্ধার হওয়া অস্ত্র-বিস্ফোরকের বিষয়ে বিস্তারিত জানাতে রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি।































