০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২৪ হাজার ৩৫৩ কোটি টাকা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ৩৫৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে ১০ কোটি ১০ লাখ ডলার বা এক হাজার ২৫২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩৪৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৪০ শতাংশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে