০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র, আরও গভীর হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিন মোল্যার পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত শেষে গণমাধ্যম ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের রক্ত ও জীবন এখনও ঝরাচ্ছে তারা। ২০২৪ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে মাসুম বাচ্চাদের রক্ত পান করেও তারা ক্ষান্ত হয়নি। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিক, ফাইয়াজ, আবরারসহ ছোট ছোট বাচ্চাদের অকাতরে গুলি করে ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের কাছে পালিয়ে যাওয়ার পরেও পাশের দেশ থেকে অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার বিএনপিনেতা সোহেল রানা ও শাহিন মোল্যা। এই লাশ আমরা কোথায় রাখব? তাদের মায়ের কাছে, স্ত্রীর কাছে কী জবাব দিব? এই বেদনা, এই শোক নিয়ে আমাদের যেতে হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। সেই লক্ষ্যে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে আর কারও যেন মায়ের বুক খালি না হয়, আর কোনো স্ত্রী যেন স্বামী হারা না হন; কোনো বোন যেন ভাই হারা না হয়, এই দিক লক্ষ্য রেখেই কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাহিন ও সোহেল রানা হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। ওদের মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও মাগফিরাত কামনা করছি। এদের হত্যাকাণ্ডের বিচার হবে। বিচারের অধিকার কেউ কাড়তে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে