০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই কমিটি গঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘ ১২ বছর পর নতুন কমিটির সভাপতি হয়েছেন হুমায়ুন আহমেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সোহেল রানা।

নবগঠিত কমিটি আরও আছেন, সিনিয়র সহ-সভাপতি ডা. আবু হানিফ, সহ-সভাপতি মাওলানা আকাইদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা হাফেজ আবু হানিফ, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং শ্রমবিষয়ক সম্পাদক সাইদুর রহমান শাহিন। এসময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, “২০১৩ সালে বিএনপির সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জন করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে আমরা ব্যাপক ভূমিকা রেখেছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি কর্মসূচিতে সারা দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে