০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি এলাকায় যেতে বিএনপি এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সরকারি দলের সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠকটি হয়। সংসদ নেতা তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বিএনপির সংসদীয় দলের সদস্যরা বৈঠকে অংশ নেন। সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বৈঠক পরিচালনা করেন। মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে অংশ নেওয়া সংসদ সদস্যরা জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয় গত ৯ নভেম্বর। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক হয়েছিল। চলতি অধিবেশনে বুধবারের বৈঠকটি ছিল সরকারি দলের দ্বিতীয় বৈঠক।

এর আগে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সংসদে উপস্থিত থাকা এবং দৈনন্দিন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রোববার চিফ হুইপ নূরুল ইসলাম মনি অফিস আদেশে এ নির্দেশনার কথা জানান। দেশের বাইরে থাকা সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে চতুর্থ অধিবেশনে যোগ দেওয়ার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে