০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় এসআরবি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে ৫৯৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ, ৩৯ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ১৫ লাখ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এরমধ্যে এসআরবির অভিযানে ৩ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে খোররাম ওরফে সুমন(২৯), ৫নং ওয়ার্ডের নলডুবরি গ্রামের মৃত নিবারন কর্মকারের ছেলে প্রভাত কর্মকার(৪০) এবং একই গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে পবন কর্মকার(৪০)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি)অধিনায়ক লে. কর্নেল রকিব আহমেদ অভিযানগুলো নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়।

জব্দ মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ৬ হাজার ৫শ’ টাকা। জব্দ মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় জমা করা হয়েছে। যে কোন চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বহাল রেখেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে