০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি আঁকার স্বপ্ন থেকে সাংবাদিকতা, এক প্রতিবেদনই বদলে দেয় রুমনের জীবন

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: ছোটবেলায় স্বপ্ন ছিল ছবি আঁকার। ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করার। সাংবাদিকতা পেশায় আসার কোনো পরিকল্পনাই ছিল না। অথচ একটি ঘটনার বিবরণ লিখতে গিয়ে তৈরি করা মাত্র এক পাতার প্রতিবেদনই বদলে দেয় জীবনের গতিপথ। সেই লেখা থেকেই শুরু হয় সাংবাদিকতার পথচলা। বলছি, বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও সাংবাদিক আতিকুর রহমান রুমনের কথা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে স্থানীয় দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ও দুপুরে মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকতা জীবনের শুরুর গল্প শোনান তিনি। তুলে ধরেন কীভাবে একটি সাধারণ ঘটনার প্রতিবেদন লিখতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে জড়িয়ে পড়েন।

স্মৃতিচারণ করতে গিয়ে আতিকুর রহমান রুমন জানান, সে সময় তিনি সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থী। পাশাপাশি দায়িত্ব পালন করছিলেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে। একদিন কলেজে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

ঘটনার দিন কলেজ থেকে ফেরার পথে দৈনিক আজ ও আগামীকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. জাহিদ কামালের সঙ্গে দেখা হয় তার। সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে রুমন নিজের মতো করে পুরো ঘটনার বিবরণ দেন। তার বক্তব্য শুনে ড. জাহিদ কামাল বলেন, ‘তুমি যেভাবে বললে, সেভাবে লিখে ফেলো।’

পরামর্শ অনুযায়ী এক পাতায় ঘটনার বিবরণ লিখে দেন রুমন। লেখাটি পড়ে মুগ্ধ হয়ে ড. জাহিদ কামাল মন্তব্য করেন, ‘তুমি তো সাংবাদিকদের মতো লিখে ফেলেছ।’

পরদিন কলেজে গিয়ে সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন, দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় তার নামে সংবাদ প্রকাশিত হয়েছে। পত্রিকা হাতে নিয়ে নিজের লেখা প্রতিবেদন দেখে বিস্মিত ও আনন্দিত হন তিনি। সেই প্রথম প্রকাশিত প্রতিবেদনই তার মধ্যে সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি করে।

এরপর ড. জাহিদ কামাল তাকে ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়েও লেখার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত এক ঘণ্টা সাংবাদিকতার পেছনে সময় দেওয়ার উৎসাহ জোগান। একপর্যায়ে পত্রিকার সহকর্মী হিসেবে কাজ করার প্রস্তাবও দেন। পড়াশোনার পাশাপাশি কাজ করা সম্ভব কি না, এমন সংশয় প্রকাশ করলে তিনি সাহস দিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি কাজ করতে অসুবিধা কোথায়?

সেই উৎসাহ ও অনুপ্রেরণায় ১৯৯৩ সালে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগদানের মধ্য দিয়ে পেশাদার সাংবাদিকতা শুরু করেন আতিকুর রহমান রুমন। পরে জাতীয় দৈনিক দিনকালে যোগ দেন। সেখানে বগুড়া ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা অফিসে নিজস্ব প্রতিবেদক, সিনিয়র প্রতিবেদক ও বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি। বর্তমানে দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন নিউজ পোর্টাল বিডি প্রেস ডটনেটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্য, জাতীয়তাবাদী সাইবার দলের প্রধান উপদেষ্টা, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

অনুষ্ঠানে সাংবাদিকতার প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে রুমন বলেন, সাংবাদিকতা তার কাছে একধরনের নেশা। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সাংবাদিকদের অনেকেই জীবনের বড় একটি সময় এই পেশায় উৎসর্গ করেছেন। তাদের মেধা ও যোগ্যতা ছিল বহুমুখী। চাইলেই তারা অন্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। কিন্তু সাংবাদিকতার প্রতি ভালোবাসাই তাদের এই পেশায় ধরে রেখেছে। তিনিও সেই ভালোবাসা থেকে বের হতে পারেননি।

সাংবাদিকতা জীবনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে প্রবীণ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তাদের কাছ থেকেই কাজ শেখার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন।

বগুড়ার সংবাদপত্রশিল্প ও সাংবাদিকতার বিকাশ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। বগুড়ায় প্রতিষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতির কথাও উল্লেখ করেন।

এ সময় বগুড়া প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের ভূমিকা এবং সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রেস ক্লাব ভবন উদ্বোধনের বিষয়টিও স্মরণ করেন রুমন।

বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়ার উন্নয়নে স্থানীয়দের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, জেলার মানুষের উন্নয়ন ও অধিকারসংক্রান্ত দাবিগুলো সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী বগুড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ছবি আঁকার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা এক তরুণের সাংবাদিক হয়ে ওঠার পেছনে ছিল একটি ঘটনার বিবরণ, একজন সম্পাদকের উৎসাহ এবং লেখার প্রতি আস্থা। এক পাতার সেই প্রতিবেদনই খুলে দিয়েছিল নতুন এক পথ। সেই পথ ধরে দীর্ঘ সাংবাদিকতা জীবন পেরিয়ে আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আতিকুর রহমান রুমন। তার এই যাত্রা প্রমাণ করে, সঠিক সময়ে পাওয়া সামান্য উৎসাহ ও সুযোগও একজন মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে