০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিড: পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ এবং মো. আরিফুজ্জামান।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে