০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফের সেমিফাইনালের টিকিটের দাম বাড়ল

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই। এবার ফাইনালের টিকিট পেতে সেমিতে লড়াই করবে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-ভুটান। আর দুই ম্যাচের টিকিটের চাহিদা দেখা দিয়েছে।

আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটির জন্য দর্শকদের টিকিট কিনতে হবে সর্বনিম্ন ১ হাজার টাকায়।

সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে জয়ী দল নির্ধারিত হবে টাইব্রেকারে।

এ কারণে ম্যাচ শেষ হতে প্রায় রাত ১১টা বেজে যেতে পারে। এত রাতে খেলা দেখে বাড়ি ফিরে পরদিন সকালে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া দর্শকদের জন্য কঠিন হতে পারে।

অনলাইনে চলছে টিকিট বিক্রি

গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য আগেই জানানো হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দাম নির্ধারিত ছিল না। এবার সেমিফাইনালের দুই ম্যাচের জন্য এক হাজার টাকা মূল্য ঠিক করা হয়েছে। দুপুরের পর থেকে টিকিফাই প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে।

সাফের বিপণন স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। তাঁর ভাষ্য, টিকিটের চাহিদাও ভালো।

গ্রুপ পর্বে গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালে প্রতিটি ম্যাচের জন্য তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

রাতের ম্যাচের সময় নির্ধারণের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম রয়েছে দুটি। একটি ম্যাচ শেষ হওয়ার পর দলগুলোর ড্রেসিংরুম ছাড়তে সময় লাগতে পারে। এতে পরবর্তী ম্যাচের দলকে অপেক্ষা করতে হতে পারে।

সব দিক বিবেচনায় নিয়ে একই দিনে দুটি সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে