০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
Uncategorized, অপরাধ, অভিযোগ, অর্থনীতি, আইন-বিচার, আটক, আন্তর্জাতিক, আবহাওয়া, কৃষি-সংবাদ, খেলা-ধুলা, জাতীয়, জীবনযাত্রা, তথ্য ও প্রযুক্তি, দুর্ঘটনা, দুর্নীতি, ধর্ম, বিনোদন, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সংবাদ সম্মেলন, সারাদেশ, স্বাস্থ্য
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড
রাজধানীর ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। এতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৮৪ জনকে আটক করা হয়। এই ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ক্লোজড করা হয়েছে।
সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযান চলে পরদিন দুপুর পর্যন্ত। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা (ক্লোজড) অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়- পুলিশ সদর দফতরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ট্যাগস :


























