০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন তারা।মানচিত্র দেখুন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তি পরিষেবা

আইএসপিআর জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সামরিক প্রশিক্ষণ সহযোগিতা জোরদার, উচ্চপর্যায়ের পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।মানচিত্র দেখুন

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের দীর্ঘদিনের অবদান ও পেশাদারত্বের কথা তুলে ধরেন। জবাবে মার্কিন রাষ্ট্রদূত বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা, ত্যাগ ও সাফল্যের প্রশংসা করেন।এছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।

নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ সামরিক মহড়া ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার মাধ্যমে দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে