০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, মামলার অন্য আসামিদের শনাক্ত এবং আলামত উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন প্রথমে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্য-প্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য এবং উত্তরার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জেরিকার সংশ্লিষ্টতা নিয়ে বেশ কিছু তথ্য মিলেছে। ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ডিপি ফাইভ স্টার স্ন্যাকসে এবং একই দিন রাতে নেষ্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে নিহত তাহসিফের সঙ্গে তাকে দেখা গেছে। এর পাশাপাশি একটি মোটরসাইকেল গ্যারেজের সিসিটিভি ফুটেজেও দুজনকে একসঙ্গে যেতে দেখা গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে ঘটনার যে বিবরণ রয়েছে, তাতে জানা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার কিছু পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে সাড়া দিয়ে তাহসিফ বাসা থেকে বেরিয়ে যান। রাত গভীর হলেও ছেলে না ফেরায় মা বারবার ফোন করলে তাহসিফ জানান, কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে একটি ভয়েস মেসেজ আসে, যেখানে বলা হয়েছিল, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে সেই রাত পেরিয়ে পরদিন বিকেল হয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি।

এজাহারে আরও বলা হয়েছে, ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ-পুলিশ ফোন করে পরিবারকে জানায়, উত্তরখানের রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ-পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। ধর্মীয় রীতি অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে সেদিন বিকেলেই উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় শনিবার রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে