কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
কোটালীপাড়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় দিনের মত নেতা-কর্মীর অংশগ্রহণে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা।
এছাড়া আরও উপস্থিত মিছিলে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহ দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রিড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল, খাইরুল আলম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া সহ প্রমূখ উপস্থিত ছিলেন।





























