০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেয়েছে পাকিস্তান। ২৩৩ রান তাড়ায় ২৮ বল হাতে রেখেই পাঁচ উইকেটে জিতেছে তারা। পাকিস্তান আগামী ২৯ নভেম্বর ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় রিপন মন্ডলের তোপে ২১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেললেও পাকিস্তান কখনওই লক্ষ্যকে নাগালের বাইরে যেতে দেয়নি।

শুরুর ধাক্কা সামলে দলকে জয়ের দৌড়ে রাখেন হাসান নাওয়াজ ও শাহজাইব খান। নাওয়াজ ৯১ বলে ৬০ রান করে আউট হওয়ার আগে শাহজাইবের সঙ্গে তার জুটি হয় ১১০ রানের।

শাহজাইব ৫০ করে বিদায় নেন দলীয় ১৫০ রানের মাথায়। পাকিস্তান এরপর কেবল একটি উইকেটই হারিয়েছে। জয়ের কাছাকাছি পৌঁছে আবদুল সামাদ ৩৩ বলে ৪৪ রান করে রাকিবুল হাসানের শিকার হন। বাকি কাজটা সারেন ফারহান ইউসাফ ও রোহাইল নাজির।

আট উইকেটে বাংলাদেশ ২৩২ রান করেছিল শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরিতে। দিপু ১১৮ বলে করেছিলেন অপরাজিত ১০৩ রান। পাকিস্তানের মতো বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ১৫ রানের মধ্যেই সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়ে ফেলে তারা।

এরপর দিপু ও মাহিদুল ইসলাম ৯৫ রানের জুটি গড়লেও রানের চাকা ছিল ধীর গতির। মাহিদুল ৭৮ বলে মাত্র ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন।

দিপুকে আর কেউ বড়সড় সঙ্গ দিতে পারেননি। আফিফ হোসেন ৫ ও সাব্বির রহমান শূন্যে রানে আউট হওয়ার পর এসএম মেহরব ২৮ রান করে দিপুর সঙ্গে ৫২ রানের জুটি গড়েন। রাকিবুল হাসান ১০ ও রিপন মন্ডল করেন ১৯ রান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে