০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরে আত্মগোপনে, কালীগঞ্জে যুবলীগ নেতা আটক

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: কাতার থেকে দেশে ফিরে নিজ বাড়িতে গোপনে অবস্থান করছিলেন গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে গিয়ে কাতারে অবস্থান করেন আশরাফী খোকন। সম্প্রতি দেশে ফিরে কালীগঞ্জের নিজ বাড়িতে গোপনে বসবাস শুরু করেন। পুলিশের গতিবিধি নজরদারিতে রাখতে বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত সিসি ক্যামেরাও স্থাপন করেছিলেন বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, আশরাফী খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। রোববার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে