০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্র (এলসি) খোলার প্রক্রিয়া সহজ করা এবং তথ্য আদান-প্রদানে সময় ও ব্যয় কমাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বিআরটিএ) নামের এ প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো স্থানীয় ঋণপত্রের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান করতে পারবে। এতে প্রচলিত আন্তর্জাতিক বার্তা আদান-প্রদান ব্যবস্থার ওপর নির্ভরতা কমার পাশাপাশি বছরে ৬০ থেকে ৭০ লাখ ডলার সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে নতুন এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট শুল্ক বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখে পড়তে হয়। জাপান ও কোরিয়ায় গেলেও এ বিষয়ে কথা শুনতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও পরামর্শের সুযোগ অব্যাহত রাখতে চায় সরকার।

তিনি বলেন, সরকার সংস্কার কার্যক্রমে যতই আন্তরিক হোক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অংশীজনেরা এগিয়ে না এলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক সরকারের দায়িত্ব।

অর্থমন্ত্রী আরও বলেন, প্রতিটি আর্থিক লেনদেন দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থার মধ্যে সংযোগ, কার্যকর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ব্যবসার সময় ও খরচ দুটোই কমবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন প্ল্যাটফর্মে মূলত রপ্তানি ঋণপত্র বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও পশ্চাৎমুখী সংযোগ ঋণপত্রের তথ্য বিনিময় করা হবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ও উপকরণ সরবরাহকারী দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে সুবিধা পাবে। একই সঙ্গে স্থানীয় ঋণপত্রের তথ্য যাচাই ও সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকের কাজ সহজ হবে। ব্যাংকগুলোর কাছ থেকে আলাদাভাবে তথ্য সংগ্রহের পরিবর্তে নিজস্ব ব্যবস্থায় সরাসরি এসব কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন ব্যবস্থায় তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা, তথ্যপ্রযুক্তিভিত্তিক যাচাই, টোকেনের মাধ্যমে প্রবেশাধিকার এবং সংকেতায়িত ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে দুই ধাপে যাচাই করা হবে। প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সংরক্ষণ ও সুরক্ষিত রাখার ব্যবস্থাও রয়েছে।

প্ল্যাটফর্মটিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা শুধু তথ্য দেখতে পারবেন, কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে পৃথক নিরাপদ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি তথ্য বিনিময়ের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিআরটিএ তৈরি করা হয়েছে। চালুর আগে বিভিন্ন পর্যায়ে এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন প্ল্যাটফর্ম ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গভর্নর বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম লক্ষ্য। ঋণপত্র খোলা, অর্থায়ন ও লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের সুফল শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার কাছে পৌঁছানোই মূল উদ্দেশ্য।

অর্থায়ন ব্যয় কমানোর প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যে নীতি সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভবিষ্যতে এ হার আরও কমানোর সুযোগ রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

এক মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার স্বয়ংক্রিয় নিলাম

বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজি ও অস্বাভাবিক দর নির্ধারণের সুযোগ কমাতে স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।

তিনি জানান, এ ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা কেনাবেচার পুরো প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। এতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন থাকবে। ফলে কোনো পক্ষের প্রভাব বিস্তার বা যোগসাজশের সুযোগ থাকবে না। বাজারের প্রকৃত চাহিদা ও সরবরাহের ভিত্তিতে বৈদেশিক মুদ্রার দর নির্ধারণে সহায়ক হবে নতুন ব্যবস্থা।

পুঁজিবাজারেও নজরদারির উদ্যোগ

পুঁজিবাজারের লেনদেনে স্বচ্ছতা আনতেও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোর তথ্যব্যবস্থাকে একই কাঠামোর আওতায় আনা হবে। এতে নিয়ন্ত্রক সংস্থা পুরো লেনদেনপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেনের সুযোগও কমবে। চট্টগ্রাম বন্দরেও এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে বিমা খাতের অনিয়মের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এ খাতের পরিস্থিতি ব্যাংক খাতের চেয়েও খারাপ। অনেক বিমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করছে না। অথচ নিজেদের সম্পদ কেনা ও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে। বিমার অর্থের অপব্যবহারের ঘটনাও রয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রভাবশালী ব্যক্তিদের বাধার মুখে পড়তে হচ্ছে।

ধাপে ধাপে বন্ধ হবে সুইফটের ব্যবহার

বিআরটিএ চালু হলেও শুরুতে স্থানীয় ঋণপত্রের তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট ব্যবস্থাও ব্যবহার করা হবে। নতুন প্ল্যাটফর্মটি পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটের মাধ্যমে এ ধরনের তথ্য বিনিময় বন্ধ করা হবে। এতে স্থানীয় বাণিজ্যের জন্য নিজস্ব প্রযুক্তিনির্ভর তথ্য আদান-প্রদানের অবকাঠামো গড়ে উঠবে।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্রের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়বে। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার হওয়ার পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের পশ্চাৎমুখী সংযোগ শিল্পের বিকাশ ঘটবে। একই সঙ্গে প্রচ্ছন্ন রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়ানো এবং অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমানো সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-উর-রশীদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে