০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানির উচ্চ দাম উপেক্ষা করে ব্ল্যাক ফ্রাইডেতে (২৭ নভেম্বর) অনলাইনে কেনাকাটায় ঝুঁকছেন ক্রেতারা। এদিন দেশটিতে অনলাইন কেনাকাটার পরিমাণ ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে অ্যাডোবি অ্যানালিটিক্স।

অ্যাডোবির তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটা হয়েছে ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ বেশি। দিন শেষে মোট কেনাকাটা ১৩ থেকে ১৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

এদিকে সপ্তাহান্তেও কেনাকাটার ধারা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) অনলাইনে ৬ দশমিক ১ বিলিয়ন এবং রোববার (২৯ নভেম্বর) ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয়ের আশা করা হচ্ছে। আর মৌসুমের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার দিন হিসেবে সাইবার সোমবারে (৩০ নভেম্বর) ব্যয় হতে পারে ১৫ দশমিক ১ বিলিয়ন ডলার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে