০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্পের অর্ধডজন মন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বাড়ছে। নিরাপত্তাঝুঁকি ও প্রাণনাশের হুমকির কারণে মন্ত্রিসভার প্রায় অর্ধডজন সদস্য এখন ওয়াশিংটন ডিসির বিভিন্ন সামরিক আবাসনে বসবাস করছেন। অতীতে কোনো মার্কিন প্রশাসনে এত বেশি বেসামরিক শীর্ষ কর্মকর্তার সামরিক আবাসনে বসবাসের নজির ছিল না।

সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি প্রতিপক্ষের নতুন হুমকির কারণে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনকে বেশি নিরাপদ মনে করছেন। চলতি মাসে সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরান ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে।

বর্তমানে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার সামরিক আবাসনে বসবাস করছেন। তাঁদের মধ্যে কয়েকজনের পরিবারের সদস্যরাও সেখানে থাকছেন।

সম্প্রতি জর্জটাউনের নিজস্ব প্রাসাদোপম বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার কারণে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট।

চলতি মাসে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ইরানের হুমকির কারণে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়েছে। তবে এসব হুমকিতে তাঁরা ভীত হবেন না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, নিরাপত্তাঝুঁকির কারণে সম্প্রতি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁর পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটিতে বসবাস করতেন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি মিলার গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে ফোর্ট ম্যাকনেইর সামরিক ঘাঁটিতে ওঠেন। তাঁদের চার সন্তান রয়েছে। তাঁদের বাড়ির সামনে এক নারীর প্রতিবাদ এবং বাড়ির ঠিকানা প্রকাশ করে প্রচারপত্র বিতরণের ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, স্টিফেন মিলার ও তাঁর পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটেছিল। এ কারণেই তাঁরা সামরিক আবাসনে স্থানান্তরিত হন।

ভাড়া মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি

সামরিক আবাসনে বসবাসের জন্য কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাড়ির ধরন ও অবস্থান অনুযায়ী সাধারণত মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি ভাড়া গুনতে হয় তাঁদের।

গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন সংস্কার ও উন্নয়নে মার্কিন সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতির খবর প্রকাশ হলে তিনি সমালোচনার মুখে পড়েন।

সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাসের বিষয়টি নতুন নয়। সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ছিলেন প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি সামরিক আবাসনে বসবাস শুরু করেন। জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা—দুই প্রেসিডেন্টের আমলেই তিনি দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে পেন্টাগন আইন পরিবর্তনের উদ্যোগ নেয়। যুক্তি দেওয়া হয়, সামরিক ঘাঁটির বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে কর্মকর্তাদের আবাসন নিশ্চিত করা গেলে ব্যক্তিগত বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার তুলনায় করদাতাদের অর্থ সাশ্রয় হবে। পরে কংগ্রেস এ বিষয়ে সম্মতি দেয়। এর ফলে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের আবাসন ভাড়ার তুলনায় মাত্র ৫ শতাংশ বেশি ভাড়ায় সামরিক আবাসনে থাকতে পারেন।

নাগরিকদের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন কর্মকর্তারা

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিরাপত্তার কারণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের জীবনযাপন থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, সরকারি দায়িত্ব পালনের কারণে কর্মকর্তারা এমনিতেই নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকেন। তাঁদের চলাফেরাও কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখন তাঁরা সাধারণ মানুষের মতো কোনো এলাকায় বসবাসও করছেন না।

তাঁর মতে, এ ধরনের আবাসনব্যবস্থা সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দিচ্ছে, যা দুঃখজনক।

এদিকে সামরিক আবাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এ বিষয়ে আগামী বসন্তের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে প্রতিবেদন জমা দিতে পেন্টাগনকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে কর্মকর্তাদের নিরাপত্তাঝুঁকি, সামরিক আবাসনে থাকার আইনি ভিত্তি এবং ভাড়ার পরিমাণ তুলে ধরতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য জর্জ হোয়াইটসাইডস বলেছেন, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বসবাস করছেন কি না এবং তাঁরা ন্যায্য বাজারমূল্য অনুযায়ী ভাড়া দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে ভবিষ্যতে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—যে দলের সরকারই ক্ষমতায় আসুক, সামরিক ঘাঁটিতে বসবাসের এই প্রবণতা আরও বাড়তে পারে। এতে বেসামরিক নেতৃত্বের সাধারণ নাগরিকদের সঙ্গে বসবাসের দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে