০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের

প্রতিনিধির নাম

যম ‍ুনা নিউজ বিডি: আলোচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ফলে সংগঠনটির বিরুদ্ধে এখন থেকে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এ আইনে পদক্ষেপ নিতে পারবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আজ শুক্রবার সংগঠনটির বিরুদ্ধে ইউএপিএর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হলো।

আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিজেপি নেতৃত্বাধীন ভারতীয় সরকারের দাবি, সংগঠনটির কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে তা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আইআরএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েকের নামও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনুসারীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ ছড়াতে উৎসাহিত করার জন্য জাকির নায়েক ‘বিশেষভাবে দায়ী’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে