০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নুরানি মোড় প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বগুড়া সদর ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রদর্শনীর উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বগুড়া সদর এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রদর্শনীতে বগুড়া সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ছয়টি ক্যাটাগরিতে প্রায় ৪০টি স্টলে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উৎপাদন ও সফলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রদর্শনীতে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তা, প্রক্রিয়াজাত ও ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদনকারী, ভ্যাকসিন, ওষুধ ও খাদ্য প্রযুক্তি উৎপাদনকারী উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় বিনামূল্যে প্রাণিসম্পদবিষয়ক সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হুদা তিলক ও সাধারণ সম্পাদক মো. শেখ তাহাউদ্দিন নাহিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান।
আয়োজকরা জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিমের সেবা, টিকাদান, কৃত্রিম প্রজনন কার্যক্রম, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং এবং নারী উদ্যোক্তা সমাবেশসহ নানা কর্মসূচি।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি এবং খামারিদের উৎসাহিত করতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে