০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আসা উচিত।

তিনি জানান, সেই দূরদর্শী চিন্তা থেকেই সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রায়ই অভিযোগ করেন যে, এখন মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যান। বিষয়টি সবারই খেয়াল রাখা উচিত। সাংবাদিক হতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করে এ পেশায় আসার আহ্বান জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনার বিষয়ে কাজ করছে সরকার। পিআইবিকে আরও শক্তিশালী করতে এবং সাংবাদিকতার বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ কর্মসূচি বাড়াতে নতুন পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এর মাধ্যমেই বোঝা যায় তিনি কতটা দূরদর্শী ছিলেন। দেশের উন্নয়নে এই প্রতিষ্ঠানটিকে আমাদের আরও শক্তভাবে গড়ে তুলতে হবে।

পিআইবির সনদ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে বলেও মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন হতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

ছবি : বাসস

ছবি : বাসস

তিনি বলেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনেও উঠে এসেছে, অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটি বিশ্বে শীর্ষে রয়েছে। মিথ্যাচার দিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি করা গেলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।

পিআইবি মহাপরিচালক অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সম্পাদিত ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন নাজমুল হাসান, রুম্পা ফারজানা ও মো. ইব্রাহিম প্রমুখ। পরে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে