১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ভর্তি আবেদনে সময় বাড়ল তিন দিন

প্রতিনিধির নাম

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা তৈরি হয়েছে, তাঁদের আবেদনের সুযোগ দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:০০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে