০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতাদের সঙ্গে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও শেখ হাসিনা বসে নেই; ক্ষমতার মোহে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু পালিয়ে যাওয়ার পরও তার হিংসাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছিলেন, এখনও তা-ই করে চলেছেন।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, সাধারণ মানুষের গাড়ি, পোশাক কারখানা ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা কোটি কোটি টাকা থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব সহিংসতা চালানো হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং সম্পূর্ণ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না—এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার মূল তফাৎ।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের কথা বললেও সম্প্রতি ভারত সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে পালিয়ে যাওয়া নেতারা বৈঠক করেন? সে দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্তারা পলাতকদের সঙ্গে বৈঠক করতে পারেন না। এটি গভীর চক্রান্তের ইঙ্গিত।

সমাবেশে তিনি আরো হুশিয়ারি দেন যে, শিশু, কিশোর ও শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো স্বৈরাচারের ঠাঁই বাংলাদেশের মাটিতে আর হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ধরনের চক্রান্ত নস্যাৎ করে দেবে।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে