১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলায় নিহত ৩

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি:  ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্যসহায়তা বিতরণকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। এদিকে শীতকালীন বৃষ্টি ও বন্যায় উপত্যকাটির মানবিক সংকট আরও গভীর হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার শিকার গাড়িটির ভেতরে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগোযুক্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। হামলার প্রত্যক্ষদর্শী ও বাস্তুচ্যুত গাজার বাসিন্দা আবু জেইন আল-দায়া বলেছেন, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ও দরিদ্র মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। শিশুদের মধ্যে খাবার বিতরণের জন্য গাড়িটি থামার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মানুষের জন্য খাবার সরবরাহকারীরাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তার মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন আলজাজিরার গাজা সিটির প্রতিনিধি ইব্রাহিম আল-খলিলি। তিনি আরও জানিয়েছেন, শনিবার এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আল-খলিলি বলেছেন, যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনো কোনো পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ তাদের প্রতিদিনের কঠিন বাস্তবতার অংশ হয়ে আছে।
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের অবসান ঘটেনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে যুদ্ধবিরতি ৬০০ বারের বেশি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছেন আল-খলিলি। আর তিন বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৬। সূত্র : আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে