০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন এবং বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করতে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাই স্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাই স্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এছাড়া, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর এ সড়কের কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

প্রতিমন্ত্রী আরও জানান, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সুবিধা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে