০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘গোপালগঞ্জ সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, আগামীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে’

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের গত কয়েকদিনের হামলা-অগ্নিসংযোগের পর শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবেন। আজকে পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

থানা পুড়িয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কিভাবে। দেশে যদি আইন না থাকে সহযোগিতা না করেন তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।

এ সময় তার সাথে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছে জেলা পুলিশের সাথে আলোচনায় বসেন তারা। এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন বলে জানা গেছে।

উল্লিখিত, রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালায় বলে অভিযোগ রয়েছে। এতে দুটি থানা, সংসদ সদস্য, বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে