০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অতীতের আতঙ্ক ফিরে এসেছে’ : যুক্তরাষ্ট্রে হামের পুনঃপ্রাদুর্ভাবে উদ্বিগ্ন চিকিৎসকেরা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্রে হামের টিকাদানের হার কমে যাওয়ায় দেশটিতে নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ এখন আবার বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ট্রাহার্ন ডব্লিউ জোনস এএফপিকে বলেন, ‘হামকে আমরা ইতিহাসের একটি রোগ বলেই মনে করতাম। যুক্তরাষ্ট্রে এ রোগের রোগী দেখার কথা ছিল না।’

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) মঙ্গলবার ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের অর্জন আর বজায় নেই। চলতি বছর দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জোনসের কর্মস্থল ইউটাহ অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

জোনস বলেন, ‘এটি যেন অতীতের কোনো ভূতকে বাস্তবে ফিরে আসতে দেখার মতো।’

তার ধারণা, অত্যন্ত সংক্রামক এই রোগে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। কারণ, চলতি বছর তিনি নিজেই বহু আক্রান্ত শিশুর চিকিৎসা করেছেন।

হামে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত লালচে ফুসকুড়ি দেখা যায়, যা রোগটি শনাক্ত করার অন্যতম প্রধান লক্ষণ। এ ছাড়া জ্বর, শ্বাসতন্ত্রের সমস্যা এবং গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ হতে পারে। এসব জটিলতার কারণে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা এমনকি মৃত্যুও ঘটতে পারে।

‘জীবনের সবচেয়ে ভয়াবহ অসুস্থতা’

জোনস বলেন, হামে আক্রান্ত শিশুরা সাধারণত ‘অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যায়’।

তার ভাষায়, ‘একটি শিশুর জীবনে এর চেয়ে ভয়াবহ অসুস্থতার অভিজ্ঞতা খুব কমই হতে পারে।’

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি শিশু হাসপাতালে কর্মরত শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেসিকা এরিকসন জানান, চলতি বসন্ত থেকে এ পর্যন্ত তার বিভাগে প্রায় ৩০ জন হাম আক্রান্ত রোগী এসেছেন।

চলতি বছর পেনসিলভানিয়ায় ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। অঙ্গরাজ্যটিতে আমিশ সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস রয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে এই সম্প্রদায়ের অনেকেই টিকা গ্রহণ করেন না।

এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে হামে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই টিকা নেননি।

এরিকসন এএফপিকে বলেন, ‘হামের জ্বর সাধারণ ভাইরাসজনিত রোগের তুলনায় অনেক বেশি তীব্র হয়ে থাকে। সাধারণ অসুস্থতায় আমরা যে মাত্রার জ্বর দেখতে অভ্যস্ত, হামের ক্ষেত্রে তা অনেক বেশি।’

তিনি ব্যাখ্যা করেন, হাম ভাইরাস সরাসরি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে এ রোগে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি বেশি।

তার হিসাব অনুযায়ী, হামে আক্রান্তদের প্রায় ১০ থেকে ২০ শতাংশের ক্ষেত্রে মূল রোগের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়।

তিনি আরও বলেন, ‘হামের কারণে মস্তিষ্কে স্থায়ী ও অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে, যার লক্ষণ হয়তো ১০ বছর পরও প্রকাশ পেতে পারে।’

চিকিৎসক পল অফিট ৩০ বছরেরও বেশি সময় আগের হাম প্রাদুর্ভাবের কথা মনে করতে পারেন।

রোগটি কতটা ভয়াবহ হতে পারে, সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি এএফপিকে বলেন, ‘এই ভাইরাসে মানুষ কতটা অসুস্থ হতে পারে, এমনকি মারা যেতে পারে—অনেকেই তা আর মনে রাখেন না।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের অনেক বিষয়ই এখনো আমাদের অজানা। কিন্তু হামের ক্ষেত্রে আমরা জানি কী করতে হবে। কেউ যদি চিকিৎসার স্বাধীনতার নামে টিকা না নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে প্রাণঘাতী হতে পারে এমন সংক্রমণে আক্রান্ত হওয়া এবং অন্যদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার স্বাধীনতা তার থাকা উচিত নয়।’

জোনসের মতে, হাম ফিরে আসার পেছনে বড় কারণ হলো ‘ভয়াবহ ভুল তথ্যের মহামারি’।

তিনি বলেন, টিকা না নেওয়া শিশুদের মধ্যে অনেকেই ধর্মীয় সম্প্রদায়ের সদস্য। তবে অন্য অনেক শিশু এমন পরিবার থেকে এসেছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরস্পরবিরোধী বক্তব্য ও তথ্যের কারণে হামের টিকার গুরুত্ব সম্পর্কে বিভ্রান্তিতে পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে