অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
যমুনা নিউজ বিডি: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থ মন্ত্রণালয় ও এডিবির আয়োজনে রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।































