০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ ঘোষণা দেন। এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারা।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘মজুরির আলোচনা, একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা—এ দুটি একসঙ্গে চলতে পারে না।’

সিংহভাগ শ্রমিক-মালিক কাজে যেতে প্রস্তুত দাবি করে তিনি বলেন, ‘কিছু বিপথগামী শ্রমিক নিয়মিত বিশৃঙ্খলা করছেন। তারা নিজেরা কাজ করছেন না, অন্যদেরও কাজে যোগ দিতে দিচ্ছেন না। তারা হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন এবং দলবদ্ধভাবে অন্য কারখানার শ্রমিকদেরও বের করে নিয়ে আসছেন। এর ফলে ১৪৭টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।

খবর: অর্থকাগজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে