০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। একই সঙ্গে মনোনয়ন ফরম জমা দেওয়ার তারিখও নির্ধারণ করেছে দলটি।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

এ ছাড়া আগামী ২ ডিসেম্বর একই সময়ে ও একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে