১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে শীতের প্রকোপ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, তাপমাত্রা কমার এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রিতে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রাও কমেছে। মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, গতকাল বুধবার তা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বুধবার রাতে আমার দেশকে বলেন, বৃহস্পতিবার তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে দেশজুড়ে শীতের অনুভূতি আরও বাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর আকাশ পরিষ্কার থাকায় বুধবার রাত ও দিনের তাপমাত্রা কমেছে। আগামী দিনগুলোতেও তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে।

তবে এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তার মতে, গত ৩০ বছরের গড়ের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও তুলনামূলক কম হতে পারে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশে ৮ থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

সব মিলিয়ে নভেম্বরের শেষ ভাগ থেকেই তাপমাত্রা কমার প্রবণতা শীতের আগমনী বার্তা দিচ্ছে। ডিসেম্বরের শুরুতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে