০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন লাখ মেধাবী স্কুলছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল বিতরণের জন্য আনা বিভিন্ন ধরনের বাইসাইকেল পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ের নিচতলায় তিনি এসব বাইসাইকেল চালিয়ে দেখেন।

দেশের মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের উদ্দেশ্যে আনা বাইসাইকেলের নমুনাগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেলগুলো চালিয়ে তিনি তাদের গুণগত মান ও ব্যবহারিক সুবিধা নিজেই যাচাই করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর কাছে কয়েক ধরনের বাইসাইকেল উপস্থাপন করা হয়, যেগুলো মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীরা বাইসাইকেল পাবেন। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীরা এক একটি বাইসাইকেল পেতে যাচ্ছেন।

এ উদ্যোগের মূল লক্ষ্য মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ছাত্রীদের ঝরে পড়া কমানো। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০১:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে