০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর দুর্গাপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে বিএসটিআই, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে মানসনদ ছাড়া খাদ্যপণ্য বিক্রি, পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং বৈধ আমদানি ছাড়াই বিদেশি পণ্য বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই সুইটমিট (মিষ্টি), ফার্মেন্টেড মিল্ক (দই) ও ডেকোরেটেড কেক বিক্রি ও বিতরণ এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসম্বলিত লেবেল না থাকায় দুর্গাপুর বাজারের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো—আসিফ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, শাকিল মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, দুর্গাপুর মিষ্টি বাড়ীকে ৫ হাজার টাকা এবং দুর্গাপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া দুর্গাপুর মেডিকেল মোড়ে অবস্থিত নিশাত গিফট কর্ণারকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়া এবং বৈধ আমদানি ব্যতীত অবৈধ পথে আনা বিদেশি চকলেট, লজেন্স, শ্যাম্পু, লোশন ও স্কিন ক্রিমসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৪৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে