০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী মোকাবিলা কীভাবে করতে হয়, দেশের মানুষ ও সরকার জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

শুক্রবার সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি। কিন্তু আমাদের যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগান। তাঁর ভাষায়, ‘ছোটখাটো একটি ককটেল মেরে সরু গলায় জয় বাংলা বলে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, তারা এখন আর আওয়ামী লীগ না। শেখ হাসিনা আওয়ামী লীগ করতে করতে দল ধ্বংস করছে, পরিবারও ধ্বংস করছে।’

নিজের বাড়িতে আগুন দেওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়।’

তিনি বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ ও সরকার জানে।

দেশের পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

তাঁর দাবি, দেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, যা মানুষের অধিকার নিশ্চিত করছে। এসব দেখে ‘একটি ক্ষুদ্র গোষ্ঠী’র ‘মাথায়, পেটে ব্যথা হয়’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে