০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার:  বৃহস্পতিবার সকালে পর্যটন মোটেলে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের একাদশ শ্রেণীর নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠান কলেজ সভাপতি আসাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজ সেক্রেটারী মো’তাসিম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান পাবলিকেশন ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক কৃষিবিদ আবু নাছের মোহাম্মদ ত্বহা, ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারী সজিবুল ইসলাম, অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সময়ের সর্বোত্তম ব্যবহার করে তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত ও সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যাস গড়ে তুলবে।
তিনি আরো বলেন, উত্তম চরিত্র ও নৈতিকতা কে জীবনের সঙ্গী করে তুলতে হবে। মনে রাখতে হবে চরিত্রহীন মেধা সমাজ ও রাষ্ট্রের কোনো কল্যাণে আসে না। তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মেধা, সততা ও দেশপ্রেমের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৪৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে