০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে নবান্ন উৎসবে ঐতিহ্যবাহী মাছের মেলা

প্রতিনিধির নাম

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলায় অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসব উদযাপন সহ কালাই উপজেলার বসেছে মাছের মেলা।

মেয়ে-জামাই, বিয়াই-বিয়াইনসহ স্বজনদের নিয়ে পিঠা-পায়েসের আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী মাছের মেলা বসে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে। ক্যালেন্ডার নয়, পঞ্জিকা অনুসারে নির্ধারিত এই দিনে প্রতি বছর একদিনের জন্য বসে এ অঞ্চলের বৃহত্তম মাছের মেলা, যার অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষজন।

বুধবার ভোর রাত থেকেই পাঁচশিরা বাজারে ঢল নামে ক্রেতা-বিক্রেতা ও কৌতূহলী মানুষের। মেলায় নদী, দীঘি, হাওর ও পুকুরে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাইদের জন্য মেলা থেকে মাছ কেনা এক ধরনের প্রতিযোগিতায় রূপ নেয়। দোকানজুড়ে সাজানো থাকে রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, পাঙ্গাস, ব্রিগেটসহ বিভিন্ন প্রজাতির মাছ।

এবারের মেলায় সবচেয়ে বড় মাছ হিসেবে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ৪২ হাজার টাকায় এবং ২০ কেজি ওজনের একটি সিলভার কার্প ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মেলার আলাদা কোনো আয়োজক না থাকলেও স্থানীয় মাছ ব্যবসায়ীরা প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নেন এবং মাইকে প্রচার চালান।

কাতলা, রুই ও মৃগেল মাছ ৭০০ থেকে ১৬০০ টাকা, বোয়াল ও চিতল ১৩০০ থেকে ২ হাজার টাকা এবং মাঝারি সাইজের মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়। অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতার উপস্থিতি ও মাছের বিক্রি দুটোই ছিল অনেক বেশি।

মেলায় আসা মাছ ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, বড় মাছের দাম কেজিপ্রতি ৭০০ টাকা থেকে দেড় হাজার টাকা এবং বাঘাআইর ও চিতল মাছ ১,৩০০ টাকা থেকে ২,০০০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের মাছ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়। তবে এবার ক্রেতা তুলনামূলক কম হওয়ায় বিক্রি কিছুটা কম।

পাবনা থেকে আসা জামাই আশরাফুল বলেন, নবান্ন উৎসব উপলক্ষে শ্বশুরবাড়ির দাওয়াতে এসে মেলা থেকে ১৫ কেজি একটি কাতলা মাছ কিনেছি। জামাইদের জন্যই এই মেলা, তাই মাছ কিনেছি। দাম তুলনামুলক বেশি হলেও উৎসবের আনন্দটাই আলাদা রকমের মজা।

কালাই উপজেলার মহেশপুর গ্রামের অসিত চন্দ্র বর্মণ জানান, প্রতি বছর মেলা উপলক্ষে বাড়িতে ভরপুর আয়োজন করতে হয়। তিনি ২৬ হাজার টাকায় ১৪ কেজির একটি কাতল এবং ১৮ কেজির একটি সিলভার কার্প কিনেছেন।

মাছের মেলার ইজারাদার আব্দুল লতিফ বলেন, ‘এই মেলা আয়োজন করতে হয় না, প্রতিবছর স্বতঃস্ফূর্তভাবেই মেলাটি হয়। এবারে মাছের আমদানি আগের বছরের চেয়ে অনেক বেশি।

জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জানান, এবার মেলায় ছোট-বড় নানা প্রজাতির মাছ উঠেছে, যা চাষিদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। মেলায় অন্তত এক কোটি টাকার মাছ কেনাবেচা হবে বলে আশা রাখছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে