০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ

প্রতিনিধির নাম

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বাসে থাকা এক শিক্ষার্থী জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখেন তারা। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তাদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল। পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে লক্ষ্য করেই এ ঘটনা ঘটানো হয়েছে।

ওই শিক্ষার্থীর ভাষ্য, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে মুঠোফোনে ভিডিও করতে দেখা যায়। এ সময় আরও দুজন মোটরসাইকেল নিয়ে সেখানে অবস্থান করছিলেন। টায়ারে আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে বাসের সামনে হঠাৎ আগুন জ্বলতে দেখে চালক দ্রুত ব্রেক করেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুই থেকে তিনজন কিশোর আগুনসহ টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আর একটু হলে আমরা মারা যেতাম। যখন আগুন লাগছিল, পুরো বাসে ধোঁয়া উঠছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা যখন আসি, তখন একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে