বগুড়ায় বাবার নির্বাচনী শোভাযাত্রায় নায়ক আদর আজাদ
ষ্টাফ রিপোর্টার: বগুড়ার ফাপোঁড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণসংযোগ করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আদর আজাদের বাবা আকরাম হোসেন বাসেদ। শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক মোটরসাইকেল নিয়ে গণসংযোগ করেন তিনি।
আকরাম হোসেন বাসেদ ফাপোঁড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান।
এ সময় আকরাম হোসেন বাসেদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ছাড়া আমার কিছুই নেই। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। সেই শক্তি নিয়েই আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করতে চাই।’
স্থানীয় বিএনপির নেতারা জানান, আকরাম হোসেন বাসেদ দীর্ঘ ৩০ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
গণসংযোগের সভায় বক্তব্য দেন তাঁর ছেলে চলচ্চিত্র অভিনেতা আদর আজাদ। তিনি বলেন, ‘আমার বাবাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৬ সালে আমার বাবা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সে সময় নানা প্রতিকূলতা ও মামলা-হামলার মধ্যেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর মূল শক্তি সততা।’
আদর আজাদ আরও বলেন, ‘৩০ বছর ধরে রাজনৈতিক পরীক্ষার পরও যদি আবার নিজেকে প্রমাণ করতে হয়, সেটি কষ্টের। তবে আমি আশা করি, জনগণ তাঁকে সমর্থন দেবেন।



























