০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে কাঁচা বাজার উচ্ছেদ না করে স্থায়ী করার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে সরকারি জমিতে স্থাপিত চাষি বাজার নামে পরিচিত একটি কাঁচা বাজার উচ্ছেদ না করে বরং টোলমুক্ত স্থায়ী করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর (পুরাতন মহানন্দা সেতু) টোলঘরের কাছে অবস্থিত বাজারের সামনের সড়কে বাজার কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।সরকারি সেবা

ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, ক্রেতাসহ শতাধিক মানুষের অংশগ্রহণে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাজার কমিটির শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, শ্রমিক প্রতিনিধি মো. সাহাবুদ্দীন, পোল্ট্রি ব্যবসায়ী মোখলেসুর রহমান আলাল, শামসুজ্জোহা মুকুল, মাছ ব্যবসায়ী মালা, সবজি ব্যবসায়ী বিজয় প্রমুখ।

এসময় বক্তরা বলেন, প্রায় দুই দশক আগে স্থানীয়দের উদ্যোগে এখানে বাজার প্রতিষ্ঠিত হয়। বাজারে প্রায় ৬০টি দোকান রয়েছে। গত ৫ অক্টোবর ভূমি অফিস থেকে বাজারটি উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। বাজার উচ্ছেদ হলে অনেক মানুষ বেকার হবেন।

এছাড়া বাজার করা নিয়েও স্থানীয়রা বিপদে পড়বেন। তাই মানবিক কারণে হলেও বাজারটি উচ্ছেদ না করে বরং টোলমুক্ত স্থায়ী করার জন্য জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের কাছে আবদেন জানান বক্তরা।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ বলেন, বাজারের এলাকাটি একটি হাটের জন্য নির্ধারিত। সম্প্রতি হাট স্থাপন করতে ইজারার আহ্বান জাননো হলেও কেউ তাতে আগ্রহ প্রকাশ করেনি।

হাট স্থাপিত না হওয়ায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে চালু বাজার থেকে কোন খাজনা আদায় হয় না। এ কারণে এখানে নিয়মনীতির আওতায় হাট স্থাপনের জন্য দোকানদারদের সরে যেতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে