১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বোর্ড ২৬ কলেজকে শূন্য পাসের জন্য শোকজ করেছে

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, এইচএসসি পরীক্ষায় শূন্য পাস করা ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে। একইসঙ্গে তাদের বোর্ডের জরুরি সভায় উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত ই খুদা স্বাক্ষরিত এ নোটিশ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ ব্যাখা প্রদান করতে হবে। আগামী ১০ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০ টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে হবে।

এছাড়া, তাদের গত ৫ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রও সঙ্গে আনতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১১:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে