১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগ এবং আপায়াও প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে বিপন্ন বন্য প্রাণী পর্যবেক্ষণ জরিপে বাদুড়টির সন্ধান পাওয়া যায়। ইউনেসকো ঘোষিত জীবমণ্ডল সংরক্ষণ এলাকার জীববৈচিত্র্য নথিভুক্ত করার অংশ হিসেবে এ জরিপ চালানো হয়।

বৈজ্ঞানিক নাম Acerodon jubatus। এ প্রজাতির বাদুড় শুধু ফিলিপাইনেই দেখা যায়। দেহের দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৩ দশমিক ১ পাউন্ড। মাথা ও ঘাড়ের সোনালি বা হলদে লোমের কারণে এর নাম হয়েছে সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল।

বাদুড়টি মূলত ফল খায়, বিশেষ করে ডুমুর। রাতে খাবারের সন্ধানে বের হয় এবং দিনের বেলায় গাছে বিশ্রাম নেয়। ফল খাওয়ার পর বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে দেওয়ায় বন পুনরুজ্জীবন ও উদ্ভিদের বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) হিসাবে, প্রজাতিটি বিপন্ন। এর সংখ্যা কমে যাওয়ার পেছনে বন উজাড়, শিকারের পাশাপাশি আবাসস্থলে মানুষের হস্তক্ষেপ দায়ী। বিশ্বে এ প্রজাতির বাদুড়ের সংখ্যা ১০ হাজারের কম বলে ধারণা করা হয়।

নতুন এলাকায় বাদুড়টির উপস্থিতি নথিভুক্ত হওয়ায় এর আবাসস্থল সংরক্ষণের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রজাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লোরার বনাঞ্চলকে গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে সংরক্ষণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে