১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানী তেলের বাজারে বড় দর পতন

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়।

অক্টোবরের শুরুর পর এই প্রথম তেলের দাম ১০০ ডলারের নিচে নামল।

যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বিশ্ববাজারে শেয়ারদরের উল্লম্ফন দেখা গেছে। এতে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে এবং বাজারে দীর্ঘদিন ধরে বিরাজ করা অনিশ্চয়তা কমেছে।

ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারদর বৃদ্ধির ফলে এই উত্থান হয়েছে।

তবে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জ্বালানি খাতের শেয়ারগুলোর। ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় ধরনের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে