০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন রেকর্ড কোহলির

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: হাফসেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। তার ব্যাটে চড়েই জয়ের স্বপ্ন দেখছিল ভারতীয়রা। কিন্তু বন্দরের কাছে গিয়ে তিনি ফিরেছেন। তখন অবশ্য জয় থেকে খুব একটা দূরে নয় ভারত। তবুও শেষ করতে না পারার আক্ষেপ নিয়েই ফিরছিলেন কোহলি।

শেষ করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরলেও নতুন এক রেকর্ডে নিজের নাম লিখে ফেলেছেন তিনি। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে গড়েছেন নতুন ইতিহাস। ওয়ানডে ক্রিকেটে রান তাড়ায় সর্বোচ্চ রানের রেকর্ড এখন কোহলির নামের পাশে।

আজ বুধবার (৪ নভেম্বর) অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে ম্যাচে শুরু থেকেই চড়াও হয়ে খেলেন কোহলি। দলকে জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৫১ বলে চোখ জুড়ানো ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। ১৩টি চার ও এক ছক্কায় সাজানো এই ইনিংস।

এত দিন ওয়ানডে ফরম্যাটে রান তাড়ায় সবার চেয়ে এগিয়ে ছিলেন কোহলিরই স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বর্ণাঢ্য ক্যারিয়ারে ওয়ানডেতে ২৩২ বার রান তাড়ায় ব্যাট হাতে নেমে ১৭টি সেঞ্চুরি ও ৫২টি ফিফটির সাহায্যে মোট ৮ হাজার ৭২০ রান করেছিলেন শচীন।

তবে শচীনের সেই রেকর্ড ভাঙতে কোহলির লাগল তার চেয়ে অনেক কম ইনিংস। ১৬ বছরের ক্যারিয়ারে মাত্র ১৬৯ ইনিংসে ব্যাট করেই শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। রান তাড়ায় বর্তমানে কোহলির সংগ্রহ দাঁড়িয়েছে ৮ হাজার ৭৪১ রান। একই সঙ্গে নামের পাশে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৪৬টি ফিফটি।

ওয়ানডেতে রান তাড়ায় সাত হাজার রান আছে কেবল শচীন আর কোহলিরিই। এই তালিকায় তিন নম্বরে রয়েছে ভারতের আরেক সাবেক সফল অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসে ১৬৩ বার ব্যাট করে ১৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটির সাহায্যে রোহিতের মোট সংগ্রহ ৬ হাজার ৮০১ রান।

এদিকে অকল্যান্ডের এই প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে আরও একটি দারুণ কীর্তি নিজের নামের পাশে যুক্ত করেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক রান করার রেকর্ডে এখন যৌথভাবে সবার ওপরে অবস্থান করছেন তিনি। এতদিন এই রেকর্ডের একক মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ব্যাটিং গ্রেট রিকি পন্টিং।

দীর্ঘ ক্যারিয়ারে কিউইদের বিপক্ষে ৫০ ইনিংসে ব্যাট করে ৬টি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে ১ হাজার ৯৭১ রান করেছিলেন পন্টিং। আর এবার মাত্র ৩৭ ইনিংসেই ৭টি সেঞ্চুরি ও ১১টি ফিফটির সাহায্যে অসি কিংবদন্তির ঠিক সমান ১ হাজার ৯৭১ রান পূর্ণ করে নিলেন কোহলি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে