০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে না রাতে, কখন ডিম খাওয়ার সঠিক সময় জানেন?

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ডিম খেতে ভালোবাসেন, কিন্তু কখন খেলে শরীর সবচেয়ে বেশি উপকার পাবে, তা নিয়ে দ্বিধায় থাকেন? কেউ সকালে খাবারে ডিম খেতে পছন্দ করেন, আবার কেউ দুপুরের খাবার কিংবা রাতের মেনুতেও রাখেন এই খাবারটি। পুষ্টিগুণে ভরপুর ডিমকে বলা হয় সহজলভ্য প্রোটিনের অন্যতম উৎস।

এতে রয়েছে প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি, ভিটামিন এ, সেলেনিয়ামসহ শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। তবে ডিম খাওয়ার নির্দিষ্ট কোনো সময় কি রয়েছে? পুষ্টিবিদদের মতে, দিনের যেকোনো সময়ই ডিম খাওয়া যায়। তবে নিজের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং পুষ্টির চাহিদা অনুযায়ী সময় নির্বাচন করলে বেশি সুবিধা পাওয়া সম্ভব।

সকালের খাবারে যেসব কারণে ডিম রাখবেন

দিনের শুরুতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। আর সকালের খাবারে ডিম রাখতে পারেন অনায়াসেই। বিশেষজ্ঞদের মতে, ডিমের প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে সকালের খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই বারবার ক্ষুধা পাওয়ার প্রবণতা কমতে পারে। অকারণে বিস্কুট কিংবা অন্যান্য মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছাও নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের খাদ্যতালিকাতেও ডিম রাখা যেতে পারে। কারণ প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে তুলনামূলক বেশি সময় পেট ভরা থাকে। ফলে দিনের মোট ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে। সকালের খাবারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত হলে দিনের শুরুর দিকে কর্মশক্তি বজায় রাখতে সুবিধা হয়।

সকালের খাবারে ডিম রাখলে দিনের প্রয়োজনীয় পুষ্টির একটি অংশও পূরণ হয়। বিশেষ করে যারা ব্যস্ততার কারণে সকালের খাবার ঠিকমতো খেতে পারেন না, তাদের জন্য সিদ্ধ ডিম হতে পারে সহজ ও ঝামেলাহীন একটি বিকল্প।

ব্যায়ামের পরে ডিম খেলে যেসব উপকার পাবেন

যারা নিয়মিত জিম করেন, দৌড়ান কিংবা শরীরচর্চা করেন, তাদের জন্যও ডিম উপকারী খাবার। ব্যায়ামের সময় পেশির ওপর চাপ পড়ে। শরীরের পেশি মেরামত ও পুনরুদ্ধারের জন্য প্রয়োজন প্রোটিন। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন শরীরকে সেই প্রয়োজনীয় উপাদান জোগাতে সাহায্য করে।

শরীরচর্চার পরে সিদ্ধ ডিম বা কম তেলে তৈরি অমলেট খেতে পারেন। তাহলে দিনের মোট প্রোটিনের চাহিদা পূরণ হবে। পাশাপাশি দুধ, মাছ, ডাল, মুরগির মাংসের মতো খাবার থেকেও প্রোটিন পাওয়া যায়।

দুপুর বা রাতে ডিম খাওয়া কি ক্ষতিকর?

দুপুর বা সন্ধ্যায় সাধারণ খাবারের অংশ হিসেবেও ডিম খাওয়া যায়। দুপুরের খাবারে ডিমের তরকারি, সিদ্ধ ডিম কিংবা সবজি দিয়ে তৈরি অমলেট খেতে পারেন।

তবে রাতে খুব ভারী বা অতিরিক্ত তেল-মশলায় রান্না করা ডিম খেলে কারো কারো হজমে অস্বস্তি বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

যাদের এমন সমস্যা রয়েছে, তারা রাতে হালকা রান্না করা ডিম খেতে পারেন। ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খাওয়ার অভ্যাসও এড়িয়ে চলা ভালো।

ডিম যেভাবে খেলে বেশি উপকার পাবেন

ডিমের পুষ্টিগুণ বজায় রাখতে রান্নার পদ্ধতির দিকে নজর দেওয়া জরুরি। সেদ্ধ ডিম খাওয়া সবচেয়ে সহজ বিকল্পগুলির একটি। এ ছাড়া অল্প তেলে অমলেট, ডিম ভাপা কিংবা সবজি দিয়ে ডিমের ঝোল তৈরি করতে পারেন। অতিরিক্ত তেল, মাখন বা ঘি দিয়ে ডিম ভাজা হলে খাবারের ক্যালরি বেড়ে যায়। তাই নিয়মিত খাওয়ার ক্ষেত্রে কম তেলে রান্না করাই ভালো।

ডিমের কুসুমও খেতে পারেন। কারণ এতে কোলিন, ভিটামিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তবে কুসুমে কোলেস্টেরলও থাকে। তাই যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, হৃদরোগ বা ডায়াবেটিস রয়েছে, তাদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী কতটা ডিম খাওয়া উচিত, তা চিকিৎসক বা পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেওয়া ভালো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১২:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে